বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্তে নারায়ণগঞ্জ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ পুলিশ হেডকোয়াটারের এএসপি লিমন রায়, জেলা গোয়েন্দা শাখার ওসি মাহমুদুল ইসলাম, ফতুল্লা সার্কেল এএসপি শরফুউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুরজ্জামান, ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন আহমেদ, সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের, আড়াইহাজার থানার ওসি মো. শাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গৌপি নাথ সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ সাহা, নারায়ণগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীলিপ কুমার মন্ডল, ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, যুগ্ম সম্পাদক অরুণ দাস, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের আহবায়ক শিশির ঘোষ অমর, রুপগঞ্জ থানা উদযাপন পরিষদের সভাপতি গনেশ পাল, আড়াইহাজার থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয়ন বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক পরেশ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা জাগো হিন্দু পরিষদ এর সভাপতি কৃষ্ণা দাস কাজল, সাধারণ সম্পাদক সুজন দাস প্রমুখ।
পুলিশ সুপার মঈনুল হক বলেন, নারায়ণগঞ্জে সনাতন ধর্মের সবাই আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মাধ্যমে শারদীয় দূর্গা পূজা উদযাপন করতে পারে। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাজ করবে। নারায়ণগঞ্জের প্রতিটি পূজা মন্ডপে একজন করে পুলিশের এসআই নিয়োগ করা হবে এবং সকল মন্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে ও প্রতিটি মন্ডপে মন্ডপে পর্যায়ক্রমে পুলিশ টহলরত থাকবে। দর্শনার্থীদের চলাচলের জন্য রাতের বেলা শহর ও উপজেলায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেক পোস্ট বসানো হবে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও মহানগর এলাকায় পুলিশের পাশাপাশি আনসার বাহিনী পূজা মন্ডপে নিয়োজিত থাকবে। পূজা মন্ডপ দর্শনার্থীরা পরিদর্শনের সময়ে নারী ও পুরুষ পৃথক রাস্তা দিয়ে যাতায়াত জন্য পূজা কমিটির নেতৃবৃন্দদের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পূজা মন্ডপে আসার সময় কোন প্রকার ব্যাগ বা অন্যান্য জিনিস পত্র নিয়ে ঢুকতে দেওয়া যাবে না। যদি কেউ তা নিয়ে আসে তাহলে স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব পালন করবে তারা চেকের মাধ্যমে পূজা মন্ডপে ডুকতে দিতে হবে।
তিনি আরও বলেন, এ বছর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত নিয়ম অনুযায়ী দশমীর দিন রাত ১০টার আগে সমাপ্ত করতে নির্দেশ দেন। সকল পূজা মন্ডপে ধর্মীয় সংগীত বাজাতে হবে ও রাত এগারোটার পর কোন পূজা মন্ডপে গান বাজনা বাজানো যাবে না।
মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, শারদীয় দূর্গা পূজা আমরা সবাইকে নিয়ে উৎসব আকারে করি। আগের দিনে এই শারদীয় দূর্গা পূজা করতো বড় বড় জমিদার ও রাজা বাদশারা। সেই সময়ে তারা দাওয়াত করতো বড় বড় লোকদের এবং এলাকার সকল গরীব মানুষদের তখন সবাই পূজা করতে যেত। ধীরে ধীরে তা এখন জড়িয়ে পড়েছে সবার মাঝে। আমরা এখন সবাই দূর্গা পূজা করছি সাধ্য অনুযায়ী উৎসব পালন করতেছি ও সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, এ বছর নারায়ণগঞ্জ মহানগর এরিয়ার মধ্যে ৭০ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ সকল পূজা মন্ডপে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করার আহ্বান জানান। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পূজা মন্ডপে রাতের বেলা দর্শনার্থীরা যাতে করে তারা সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারে তার জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল ও নজরদারির রাখার অনুরোধ করেন তিনি। বন্দরের দাশেরগাঁ দুইটি পূজা মন্ডপ ঝুঁকিপূর্ণ তা পুলিশ টহল অব্যহত রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শারদীয় দূগা পূজা উপলক্ষে ধর্মীয় সংগীতের পাশাপাশি অন্যান্য নাচ গান হয়ে থাকে এবং তা সাউন্ড সিস্টেম মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা পূজার উৎসবের আনন্দ উপভোগ করেন। এ ব্যাপারে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সাথে আলোচনা করেছি। আগামী ২৯ সেপ্টেম্বর রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করা হবে। সেই সভায় মাননীয় সাংসদের সাথে আলোচনা করে সকল সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ডিসি ও এসপি কে জানানো হবে। কুমারী পূজার সময়ে পূজা মন্ডপে প্রচুর মানুষের সমাগম ঘটে। এ সময়ে শহরের এক পাশের রাস্তা বন্ধ রেখে অন্য পাশের রাস্তার মাধ্যমে যান চলাচলের অনুরোধ জানান।
