বিজয় বার্তা ২৪ ডট কম
একটা দল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে চিকিৎসকদের সম্মানে এক ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভার অয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের চাষাঢ়া ব্লু পিয়ার রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিল, দোয়া ও আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
এসময় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ডা. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন,ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সদস্য সচিব অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মো. আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান। ডা. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ড্যাব এর নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ সহ এসোসিয়েশনের অন্যান্যরা চিকিৎসক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশীদ বলেন, ৭১ এ স্বাধীনতা যুদ্ধে একটা ঐতিহাসিক ভুল ছিল। স্বাধীনতা যুদ্ধ করলো বাংলাদেশের সব মানুষ আর সরকার গঠন করলো আওয়ামীলীগ। উচিত ছিল জাতীয় সরকার গঠন করা। তাহলে দ্বিভক্তি হতো না। এক দল গঠন করায় আওয়ামীলীগ বেশী দিন থাকতে পারেনাই।
অন্তর্বতী সরকার প্রসঙ্গে তিনি বলেন, আপনার জানেন বাংলাদেশের অবস্থা এখন কি হয়েছে। বর্তমানে এই বিপ্লবের পরে আবার ভুল হয়ে গেছে। জাতীয় সরকার হয়নি। কারা বিপ্লব করেছে সেটা নিয়ে বিভিন্ন দলের বিভক্ত হয়ে গেছে। দু একটা দল একাই বিপ্লব করেছে বলে দাবি করছে এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। দীর্ঘদিন যে লড়াই হয়েছে সেটা গনতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সংস্কারের নামে আমরা যদি এই ভোটের অধিকার পিছিয়ে দেই তাহলে আমাদের কাংখিত লক্ষ্যে পৌছতে পাড়বো না।
তিনি আরো বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কার করে গিয়েছে। তিনি বহু সংস্কার করেছেন। সেজন্য আমরা যদি সংস্কারের নামে ভোটাধিকার ফিরিয়ে না দেই তাহলে বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাবে। যারা চক্রান্ত করছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা অতিদ্রুত নির্বাচন দেন। যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশ কাংখিত লক্ষ্যে পৌছতে পাড়ে।

