বিজয় বার্তা২৪ ডটকমঃ
আগামী দু’সপ্তাহের মধ্যে চালের দাম নিম্নমুখী হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার সকালে রাজধানীর পোস্তগোলায় দুঃস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, দুঃস্থদের পাশে না দাঁড়িয়ে সমালোচনা করা কোন রাজনৈতিক আদর্শ হতে পারে না।
তিনি আরো বলেন, ‘সরকার চালের দাম কমাতে কাজ করে যাচ্ছে। আর সকলে যখন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহারের দাবি করছে, তখন আমার বিশ্বাস সরকার তা করবে। এবং দ্রুত চালের দাম কতে শুরু করবে।’
