বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকারের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। গত ০৮/১১/২০২১ইং তারিখ মধ্যে রাতে অজ্ঞাত পরিচয় একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায়।
১২/০৮/২০২১ইং তারিখ গগণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়নগঞ্জের অত্যান্ত সুপরিচিত রাজনীতিতে পরিবার এডভোকেট তৈমুর আলম খন্দকারের মাসদাইরের বাড়িতে রাতের আধারে এই ধরনের কাপুরুষোচিত হামলায় আমরা খুবই উদ্বিগ্ন ও হতবাক। তৈমুর আলম খন্দকার এবং তার পরিবার মানুষের দাবি দাওয়ার আন্দোলনে সোচ্চার থাকার পাশাপাশি মানবতার কল্যানে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, যার কারনে নারায়ণগঞ্জের আপামর জনগণের কাছে অত্যান্ত জনপ্রিয় একটি পরিবার। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাদের পরিবারের ক্ষতিসাধন করার জন্য এই হামলা চালিয়েছে বলে আমরা মনে করি। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানাই৷ এই হামলার ঘটনার সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

