BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

তুরস্কে পুলিশস্টেশনে গাড়িবোমায় নিহত ৬

bijoy barta by bijoy barta
আগস্ট ১৮, ২০১৬
in আন্তর্জাতিক
0
তুরস্কে পুলিশস্টেশনে গাড়িবোমায় নিহত ৬
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

তুরস্কের দুটি পৃথক শহরে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২১৯ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বিবিসি ও আলজাজিরা অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রথম হামলাটি হয় ভান শহরে একটি পুলিশ স্টেশনে। এখানে পুলিশের এক কর্মকর্তা ও দুজন বেসামিরক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ জন।

কয়েক ঘণ্টা বাদে এলাজিগ শহরে একটি পুলিশ স্টেশনে হামলা হয়। এখানে নিহত হয়েছেন পুলিশের তিন কর্মকর্তা। আহত হয়েছেন প্রায় ১৪৬ জন।

তুরস্কের নিরাপত্তা বাহিনীর দাবি, এ হামলা চালিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। তুরস্ক সরকার ও পিকেকের মধ্যের যুদ্ধবিরতি গত বছর শেষ হওয়ার পর দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দিযোদ্ধারা বেশ কিছু বড় হামলা চালিয়েছেন।

টেলিভিশন ফুটেজ থেকে দেখা যায়, এলাজিগে বিধ্বস্ত পুলিশ স্টেশন থেকে ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে। বোমা এতই শক্তিশালী ছিল যে, তার বিস্ফোরণে ভবন গুঁড়িয়ে যায়, আশপাশে থাকা কয়েকটি গাড়ি ছিটকে যায় এবং ভবনসংলগ্ন কয়েকটি গাছও উপড়ে যায়।

গত সপ্তাহে দিয়ারবাকির এবং গিজিলতেপে বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হন।

১৫ জুলাই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে জাতীয় ঐক্য নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং হচ্ছে। তারপরও বোমার আতঙ্ক থেকে বের হতে পারেনি তুর্কিরা।

পিকেকে কুর্দিদের সশস্ত্র দল হলেও কুর্দিপন্থি আরেকটি দল এইচডিপি সক্রিয় রয়েছে। তবে তুরস্ক সরকার বলেছে, এইচডিপি নয়, পিকেকে এসব হামলা চালাচ্ছে। তা ছাড়া এইচডিপি দাবি করে, তারা বিধ্বংসী কোনো কাজে যুক্ত নয়।

পরে

সাংসদ শামীম ওসমানের অর্থায়নে মঙ্গল সোসাইটি’র কর্মসূচী পালন

আগে

সাংবাদিক কন্যা সিথির গোল্ডেন এ প্লাস অর্জণ

আগে
সাংবাদিক কন্যা সিথির গোল্ডেন এ প্লাস অর্জণ

সাংবাদিক কন্যা সিথির গোল্ডেন এ প্লাস অর্জণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.