বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লী থেকে কেবলমাত্র আশা আর আশ্বাসের ফানুস নিয়েই দেশে ফিরেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর অন্যতমনেতা জননেতা কমরেড আবু হাসান টিপু। তিনি বলেন, উষ্ণ সংবর্ধনা আর আতিথেয়তা ছাড়া এবারও বাংলাদেশ তার অগ্রাধিকারের কিছুতো পেলই না, বরং ভারত তার চাহিদা অনুযায়ী স্বাক্ষরীত ৩৬টি চুক্তি ও সমঝোতার মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে প্রায় সমস্ত কিছুই ভারতের অনুকুলে আদায় করে নিয়েছে।
তিনি বলেন তিস্তার পানি চুক্তি কেবল ঝুলেই যায়নি, ঘটনাপ্রবাহ বলছে তা পুরোপুরি অনিশ্চিত হয়ে গেছে। এছাড়া পদ্মা-গঙ্গা ব্যারেজ অববাহিকার অভিন্ন নদীর পানির ন্যায্য ভাগাভাগি ও সামগ্রিক পানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয়াবলীও কোন মিমাংসা হয়নি। সীমান্তে অবন্ধুসুলভ কাঁটাতারের বেড়া, বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের ধারাবাহিক হত্যাকা- বন্ধ, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যের সীমাহীন ঘাটতি দূর, ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্ক ও অশুল্ক বাধাসমূহ দূর করাসহ প্রভৃতি ইস্যুসমূহ নিয়ে কার্যকরি কোন আলোচনাই হল না।
বাংলাদেশ শ্রমজীবী নারী মৈত্রী আয়োজিত ‘প্রধানমন্ত্রীর দিল্লী সফর এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শির্ষক আলোচনা সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
আজ ১৩ এপ্রিল সকালে বাংলাদেশ শ্রমজীবী নারী মৈত্রী’র আহবায়ক রাশিদা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদুল আলম নাননু, নাসির হোসেন, রোকসানা বেগম প্রমূখ।
