BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ল ৫ টাকা

BIJOY BARTA by BIJOY BARTA
আগস্ট ২১, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, মহানগর, লিড, সদর থানা
0
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ল ৫ টাকা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে। আগে এ রুটে বাসভাড়া ছিল ৫০ টাকা, এখন তা ৫৫ টাকা করা হলো। একই সঙ্গে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় পরিবহন মালিকেরা ভাড়া বাড়ানোর দাবি তোলেন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হয়। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ছাত্র ফেডারেশন এবং যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পর্যালোচনায় দেখা যায়, সরকারি প্রজ্ঞাপন ও দূরত্বের হিসাবে এ রুটে ভাড়া ৬০ টাকার কাছাকাছি হওয়া উচিত। পরে সিদ্ধান্তের দায়িত্ব জেলা প্রশাসকের হাতে দেওয়া হয়।
জেলা প্রশাসক সভায় বলেন, ‘আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। ন্যায্যতা নিশ্চিত করতে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিনই হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। নিয়ম ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘আমরা সভায় ভাড়া বৃদ্ধির বিরোধিতা করেছি। কিন্তু বিএনপি, জামায়াত ও প্রেস ক্লাবের সভাপতি ভাড়া বৃদ্ধির পক্ষে ছিলেন। ফলে সংখ্যাগরিষ্ঠতার কারণে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আমরা এ বিষয়ে পরে পদক্ষেপ নেব।’
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদার ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে

আড়াইহাজারে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫

আগে

বাস ভাড়া ৫টাকা বাড়ানোর সিদ্ধান্তকে ছাত্র ফেডারেশন’র প্রত্যাখ্যান

আগে
বাস ভাড়া ৫টাকা বাড়ানোর সিদ্ধান্তকে ছাত্র ফেডারেশন’র প্রত্যাখ্যান

বাস ভাড়া ৫টাকা বাড়ানোর সিদ্ধান্তকে ছাত্র ফেডারেশন’র প্রত্যাখ্যান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.