বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে অপহৃত একজন কিশোরকে উদ্ধার করেছে র্যাব-১১। একই সঙ্গে হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে র্যাব-১১-এর সদর কোম্পানি চরধলেশ্বরীর একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করে এবং ৫ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো — মোঃ আকাশ (২৪) সে সালেহনগর, বন্দর থাকে, মোঃ সিয়াম (২২), বন্দর আমিন আবাসিক এলাকায় থাকে, মোঃ ফয়সাল (২৮), সৈয়দপুর, নারায়ণগঞ্জ সদরে বসবাস করে, সঞ্জয় শীল (২০), বাবুপাড়া, বন্দরের বাসিন্দা এবং মোঃ বায়েজিদ (২৩), কদমতলি, সিদ্ধিরগঞ্জ থাকে।
র্যাব জানায়, ঘটনার সূত্রপাত প্রায় এক মাস আগে। ঢাকার আজিমপুরের ওই কিশোর স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে, ‘টেন টেন’ ডেটিং অ্যাপে “ইনায়া শেখ” নামের একটি আইডির সঙ্গে পরিচিত হয়। পরিচয় একসময় প্রেমের সম্পর্কে রূপ নেয় এবং দেখা করার প্রলোভন দেওয়া হয়।
পরবর্তীতে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় কিশোর বন্দর থানার চরধলেশ্বরী এলাকায় পৌঁছায়। সেখানে ৯ থেকে ১০ জন তাকে জোর করে কাছের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়, মারধর করে এবং সব মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। এরপর তার ফোন থেকেই পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার পরিস্থিতি সামলাতে বিকাশে ৪,৫০০ টাকা পাঠায় এবং বন্দর থানায় মামলা করে।
র্যাব-১১ সহকারী পরিচালক ক্যাপ্টেন মো: রওনক এরফান খান বলেন, প্রযুক্তির মাধ্যমে আমরা আসামিদের অবস্থান সনাক্ত করি এবং তাদেরকে গ্রেপ্তার করি। আসামিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

