বিজয বার্তা ২৪ ডট কম
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ লঞ্চঘাট এলাকায় উপস্থিত হলে বিআইডব্লিউটিএ এর যুগ্ন-পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করেন । অত:পর বিআইডব্লিউটিএ এবং জেলা পুলিশ যৌথভাবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা সহ ঘাট এলাকায় পরিষ্কার পরিছন্নতার কার্যক্রম শুরু করা হয়। উক্ত পরিষ্কার পরিছন্নতায় অংশগ্রহন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম ( বার)। এসময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ন-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো: শহীদুল্লাহ, সহকারি পরিচালক এহতেশামুল পারভেজ সহ জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

