বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৩৪ ভরি স্বর্ণালঙ্কার, ১১৪ ভরি রূপার অলংকার ও নগদ পঞ্চাশ হাজার টাকা সহ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত ২০১৭ সালের ২৬ মার্চ রাতে রূপগঞ্জ থানাধীন গাউসিয়া মার্কেটের ২য় তলায় দুইটি জুয়েলার্সের দোকানের তালা ভেঙ্গে ৩০০ ভরি স্বর্ণালঙ্কার ৪০০ ভরি রূপার অলংকারসহ নগদ এক লক্ষ উনআশি হাজার টাকার মালামাল অজ্ঞাতনামা চুরেরা চুরি করে। এ ব্যপারে ২০১৭ সালের ১৭ মার্চে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৫৪, ধারা -৪৬১/৩৮০। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ সুপার মঈনুল হকের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়ান্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল ইসলামের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম (পিপিএম), এসআই গিয়াস উদ্দিন, এসআই মাসুদ রানা, এএসআই শামীম হোসেন, এএসআই নাজিম উদ্দিন, এএসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সের পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরের বাড্ডা, রামপুরা থানা এলাকায় এবং বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৪ ভরি ১৫ আনা স্বর্ণালঙ্কার, ১১৪ ভরি রূপার অলংকার সাথে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা ও চুরির সরঞ্জামী সহ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, (১) জসিম (৩৭)পিতা- মৃত রঞ্জু মিয়া , সাং – সান্দার মাঝপাড়া থানা – পটিয়া, জেলা চট্টগ্রাম, (২) জামাল হোসেন (২৯), পিতা- মৃত কালু হাওলাদার, সাং- পশ্চিম ছিদকী, থানা- কাঠালিয়া, জেলা ঝালকাঠি, (৩) রিয়াজ ওরফে সুমন ওরফে গেদু (২৮), পিতা- মতি ফকির, সাং – মাদবপুরা, থানা-ভান্ডারিয়া, জেলা পিরোজপুর, (৪) আলাউদ্দিন (২০), পিতা- বাবুল ফকির, সাং- মাদবপুরা, থানা-ভান্ডারিয়া, জেলা পিরোজপুর, (৫) আব্দুল মজিদ (৩৮), পিতা- সফি উল্লাহ, সাং- কুতুবপুর, থানা- বেগমগঞ্জ জেলা নোয়াখালী, (৬) সজল চন্দ্র বন্দ (৩৭) , পিতা- নিরঞ্জন চন্দ্র বন্দ, সাং- কেমতলী, থানা – মুরাদনগর জেলা কুমিল্লা।
এদিকে শনিবার দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই সব তথ্য দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি জানান গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ২৬/০৩/১৭ ইং তারিখে রূপগঞ্জের ভুলতা গাউসিয়া মার্কেটের চুরি সহ সাতক্ষীরা পলাশপুর খুলনা মোড়ে হাজী সুপার মার্কেটে, যশোর রূপদিয়া বাজারে, রামপুরা থানাধীন মালিবাগ সুপার মার্কেটে এবং ১ বছর পূর্বে নড়াইল জেলার সদর থানা এলাকায় জুয়েলার্সের দোকানে স্বর্ণ চুরির ঘটনার কথা স্বীকার করেছে। এরা সারাদেশে ব্যাপি সিন্ডিকেটে স্বর্ণের দোকানে চুরির একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র বলে জানান । তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হবে।

