বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে একটি বিদেশী পিস্তল ও ৯৬ ক্যান বিয়ার সহ একজনকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশ(ডিবি)।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ ধানাধীন মধ্যরচর হোগলা এলাকার মো. ফারুক হোসেনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মো. ফারুক(২৫), সোনারগাঁ থানাধীন, মধ্যরচর হোগলা এলাকার শাহজালাল মুন্সীর ছেলে।
বুধবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্য্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন এসআই মো. সেলিম মিয়া। তিনি জানান, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সেলিনা মিয়া, এসআই মো. নজরুল ইসলাম, এসআই মো. আসাদুজজামান শেখ, এসআই আসাদুজজামান তালুকদার, এসআই মো. শাহিন মোল্লা সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সোনারগাঁ থানাধীন মধ্যরচর হোগলা এলাকার মো। ফারুক হোসেনের বাড়ি থেকে তাকে একটি ৭.৬৫ বিদেশী পিস্তল ও চার কার্টুন ভর্তি ৯৬ পিছ ক্যান বিয়ার উদ্ধার সহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং -০৫(0১)১৭,ধারা ১৮৭৮ ও ০৬(০১)১৭, ধারা ১৯৯০।

