বিজয় বার্তা ২৪ ডট কম
ডিজিটাল উদ্ভাবনী মেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ডিজিটাল সেবা ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিনে আজ (২৮ নভেম্বর) এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। জেলা পুলিশের পক্ষে এ পুরস্কার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহান এর হাতে তুলে দেন। উল্লেখ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ডিজিটাল সেবায় ইতোমধ্যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে।

