বিজয় বার্তা ২৪ ডট কম
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টার দিকে শহরের দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে বাংলাদেশ হতো না । পনের আগষ্ট ফজরের আযানের পর পরই ঘাতকেরা বঙ্গবন্ধুকে সহ পরিবারে হত্যা করে। ঘাতকদের হাত থেকে ছোট শিশু শেখ রাসেলও রেহায় পাইনি। রাসেল তখন বলেছিল আমাকে মেরো না। এতো আকুতি মিনতি করার পরও ঘাতকেরা ছোট শিশু রাসেলকে গুলি করে হত্যা করে ।
তিনি আরো বলেন, জাতির জনককে সহ পরিবারে হত্যা করার পর ঘাতকেরা জাতীয় চার নেতাকে জেলের ভিতরে গুলি করে হত্যা করে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার ব্যবস্থা করে । আগামী পনের আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে ব্যপক কর্মসূচি পালন করবে । বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিটি নেতাকর্মীরা আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে আমরা আশা বাদী ।
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মোঃ মাহবুবুর রহমান সুমন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাকিম আবেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ৭১ চেতনা মঞ্চ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এমএ রাসেল, নারায়ণগঞ্জ জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সহ সভাপতি মেহেদী মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহাগ আহমেদ সহ অনেকেই ।
