বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ মে) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জের উন্নয়নের বিষয়ে বিভিন্ন আলোকপাত হয়। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন জনগনের দাড় গোড়ায় পৌছে দিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান সভার সভাপতি জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশ গড়ে তুলতে সরকারের যে প্রত্যয়, আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সেই অগ্রযাত্রার সৈনিক। আমরা যদি আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করি, তাহলে নির্দিষ্ট সময়ের আগেই আমরা আমাদের লক্ষ্যে পৌছতে পারবো।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ শরফুদ্দিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, জেলা গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সুপার আব্দুল খালেক , জেলা জেল সুপার সুভাষ কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার, রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ শাহজাহান ভূঁইয়া, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগম প্রমুখ ।
