বিজয় বার্তা ২৪ ডট কম
এড. এমএম একরামুল হক কে সভাপতি এবং ইকবাল হোসেন এপ্যোলকে সাধারণ সম্পাদক করে ইসলামিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার ফতুল্লা অট্রো অফিস বাংলা ভবন কমিউনিটি সেন্টারে ইসলামিক ফন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা ২০১৭ সালের কাউন্সিলে এই আংশিক কমিটি ঘোষনা করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কমিটি ঘোষনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান পীর কামেল আল্লামা সৈয়দ বাহদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ভাইস চেয়ারম্যান আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী আল-আবেদী’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এড. জাহাঙ্গীর আলম রিজভী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ সচিব এড. শাহিদুল আলম রিজভী, দপ্তর সম্পাদক মনির হোসাইন প্রমুখ।
ইসলামিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটির বাকী সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক রনি, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।

