বিজয় বার্তা ২৪ ডট কম
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার ( ৯ সেপ্টেম্বর ) সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া’র সভাপতিত্বে উক্ত জেলা আইন শৃঙ্খলা মাসিক সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নারী সংসদ সদস্য এড. হোসেন আরা বাবলী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মনিরুজ্জামান মনির, জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, র্যাব ১১ এর সিনিয়র এসপি জসিম উদ্দিন চৌধুরী , জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপাড়ী, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম , নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মজিবুর রহমান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের চেয়ারম্যান, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস , রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান ভূঁইয়া প্রমুখ ।

