বিজয় বার্তা ২৪ ডট কম
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২৪ প্রদান অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত স্বেচ্ছাসেবকগনের মধ্য থেকে নারায়ণগঞ্জ জেলার মোঃ সাদাম হোসেন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে আজ সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান’র সাথে সম্মাননাপ্রাপ্ত আরবান কমিউনিটি ভলান্টিয়ারবৃন্দ সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম এবং বিগত বছরের স্বেচ্ছাসেবক সম্মাননাপ্রাপ্ত ২০২০ সনের মোঃ আল আমিন (রবিন), ২০২১ সালের কাজী মাহবুব আলম (জয়), ২০২২ সালের মোঃ শাহাদাত হোসেন (সিমন)। প্রশাসক সম্মাননাপ্রাপ্ত ভলান্টিয়ারদের বিগত দিনের কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে প্রশংসা করেন এবং নতুন স্বেচ্ছাসেবক তৈরী এবং তাদের আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এ সময় অসিত বরণ বিশ্বাস বলেন, জেলার আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের অগ্নিকান্ডসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক কার্যক্রমে প্রসংশার দাবি রাখে। এমতাবস্থায় আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের দুর্যোগ মুহুর্তে সিটি কর্পোরেশনের তত্বাবধানে একটি স্বেচ্ছাসেবক টিম গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

