বিজয় বার্তা ২৪ ডট কম
মাদারীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ কাপ অনুর্ধ-১৪ মহিলা ফুটবল প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের মেয়েদের দলটি ৪-১ গোলে শরীয়তপুর জেলাকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট পেয়েছে। খেলায় দলের ১০ নং জার্সিধারী হাফসা একাই হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। আগামীকাল নারায়ণগঞ্জের মেয়েরা খেলবে বরগুনার বিপক্ষে। দলের এই বিজয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের সকল কর্মকর্তাগণ খেলোয়াড় ও অফিসিয়ালদের অভিনন্দন জানিয়েছেন।
