বিজয় বার্তা ২৪ ডট কম
জুলাই ঘোষনাপত্রটি পুর্ন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রশিবিরের সভাপতি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের অংশ নেয়া পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ স্কুল-কলেজ-মাদ্রাসা শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের কথাগুলো সম্পন্ন স্থান না পাওয়া ইসলামী ছাত্রশিবির আশাহত হয়েছে। তাই
বিষয়টি পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে করার দাবি জানান জাহিদুল ইসলাম।
টিএসসিতে আয়োজিত প্রদর্শনী ঘিরে বিশৃঙ্খলা এড়াতে ছাত্রশিবির সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে,তারাই মব সন্ত্রাস সৃষ্টি করে, ছাত্রশিবিরের প্রদর্শনীর ছবিগুলো নামিয়েছে। গত ১৫ বছর শেখ হাসিনার সৃষ্টি আদালতে অন্যায়-অবিচার ও বিচারিক হত্যাকান্ড হয়েছে। শেখ হাসিনার দুর শাসনের প্রতিকী ও দলিল হিসেবে প্রদর্শনীতে ছবিগুলো উপস্থাপন করা হয় বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আব্দুর জব্বার ও মহানগরের সেক্রেটারি অমিত হাসানসহ ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

