বিজয় বার্তা ২৪ ডট কম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন জানিয়েছেন সরকারি তোলারাম কলেজ ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অন্যতম নেতা সামাউন ইসলাম স্বর্ণা ।
বুধবার ( ৩০ মে ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি জানান তিনি ।
সামাউন ইসলাম স্বর্ণা বলেন, শহীদ জিয়া আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো জেলা ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশে গনতন্ত্র ফিরিয়ে আনবো । এ সময় তিনি গনতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানান তিনি ।

