BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

জাহিদুল ইসলামকে নারায়ণগঞ্জের নতুন ডিসি নিয়োগ

BijoyBarta 24 by BijoyBarta 24
জানুয়ারি ৯, ২০২৫
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
জাহিদুল ইসলামকে নারায়ণগঞ্জের নতুন ডিসি নিয়োগ
206
শেয়ার
120
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজবাড়ী জেলার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ী জেলা প্রশাসক এবং অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত বছরের ২ নভেম্বর জাহিদুল ইসলাম রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। একই বছরের ৩০ অক্টোবর তাকে রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

জাহিদুল ইসলাম ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মা-বাবার তিন সন্তানের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে বড়।

ছাত্র জীবন থেকেই মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জাহিদুল। সেখানে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় কৃতিত্বের সঙ্গে যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগদান করেন জাহিদুল ইসলাম। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও মৌলভীবাজারের সদরে উপজেলায়ও দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এবং নোয়াখালী জেলার চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতার স্মারক হিসেবে কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তার পুরস্কার পেয়েছিলেন তিনি।

এর আগে ৩০ ডিসেম্বর কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৬ জানুয়ারি নতুন একটি প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করে মোহাম্মদ মাহমুদুল হককে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে পূর্ণরায় স্বপদে বহাল রাখা হয়। তবে এ আদেশের ৩ দিনের মাথায় ফের অপর একটি আদেশে তাকে পরিবর্তন করে তার পদে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে তার স্থানে স্থলাভিষিক্ত করে জেলা প্রশাসককের দায়িত্ব দিয়ে বদলি করা হলো।

পরে

সাংবাদিক সেলিমের পরিবারকে বিএনপির নেতা আশার আর্থিক সহায়তা  

আগে

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান সহ ৫৩ জনের নামে আরো একটি হ/ত্যাচেষ্টা মা/মলা

আগে
আমার খেলবো সকল সন্ত্রাসের বিরুদ্ধে-শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান সহ ৫৩ জনের নামে আরো একটি হ/ত্যাচেষ্টা মা/মলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.