BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

জালিয়াতির অভিযোগে আইনজীবীর সহকারী আটক

BijoyBarta 24 by BijoyBarta 24
মে ২৭, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
জালিয়াতির অভিযোগে আইনজীবীর সহকারী আটক
41
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ আদালতের বিচারকের সই জালিয়াতি করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরির অভিযোগ উঠেছে এক আইনজীবীর সহকারীর বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (২৬ মে) দুপুরে সিয়াম আহমেদ নামে ওই সহকারীকে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী।

আদালত সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানায় করা হত্যাচেষ্টার একটি মামলায় মো. রুবেল ভূঁইয়া নামে একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর সিয়াম আহমেদের কাছে যান রুবেল। সিয়াম নিজেই বিচারকের সই জাল করে একটি আদেশনামা ও পরোয়ান ফেরত কাগজ তৈরি করে রুবেল ভূঁইয়াকে দেন।

এদিকে ওই মামলায় রোববার রাতে রুবেলকে রূপগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করলে তার স্বজনরা আদালতের ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ দেখান।

বিষয়টি রূপগঞ্জ থানার ওসির সন্দেহ হলে তিনি সেটি অনুসন্ধানের জন্য নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শককে পাঠান। কোর্ট পুলিশের পরিদর্শক অনুসন্ধান করে আদালতের আদেশ ও পরোয়ানা ফেরতের কাগজটি ভুয়া বলে জানান।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, কয়েক মাস আগে থেকেই আমাদের কাছে কয়েকজন আইনজীবী অভিযোগ করছিলেন যে, আদালত থেকে বিভিন্ন বিচারকদের সই জাল করে বিভিন্ন আদেশনামা এবং পরোয়ানা ফেরত তৈরি করে প্রতারণা করা হচ্ছে। এরই মধ্যে রোববার রাতে রূপগঞ্জ থানায় পরোয়ানা ফেরত গেলে সেটা আমাদের কাছে পাঠানো হয় এবং আমাদের কাছে এটি সন্দেহ হয়।

তিনি আরও বলেন, আমরা পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধান করে জানতে পারি, অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী সিয়াম আহমেদ এই কাজ করেছেন। সেই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেন।

এ বিষয়ে অ্যাডভোকেট ধীরেন সরকার বলেন, সিয়াম আমার সহকারী ছিলেন। তবে তার এই জালিয়াতির বিষয় আমার জানা ছিল না। তাকে আমি আর সহকারী হিসেবে নেবো না। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হামিদুর রহমান বলেন, এ ঘটনায় ওই সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। এরই মধ্যে তার পরিচয়পত্র বাতিল করা হয়েছে। এখন আইন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন বলেন, সিয়াম আহমেদ নামে এক সহকারীর বিরুদ্ধে সই জালিয়াতির কথা শুনেছি। আমরা ওই সহকারীকে আইনের হাতে সোপর্দ করেছি।

পরে

এপ্রিল মাসের ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়-তরিকুল সুজন

আগে

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

আগে
১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.