বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমানের নামে আজকেও একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে এই অবৈধ স্বৈরাচারী সরকার। সরকার তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার নামে একের পর এক মিথ্যা মামলায় গ্ৰেফতারি পরোয়ানা জারি করছে ।
তিনি আরো বলেন, আমরা এই মিথ্যা মামলার গ্ৰেফতারী পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি । কিন্তু বলতে চাই এই সব মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তারেক রহমানের জনপ্রিয়তা নষ্ট ও দেশে আসতে বাধা সৃষ্টি করতে পারবে না । তাকে কোন ভাবেই আটকানো যাবে না। আগামী বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমান অচিরেই ফিরবে দেশে বীরের বেশে ।
সোমবার ( ২০ নভেম্বর ) বিকেল শহরের দেওভোগ এলাকায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খানের পক্ষ থেকে তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বন্দর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মাজহারুল হক, মহানগর বিএনপি নেতা মোঃ মনির হোসেন খান, জেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এড. আনোয়ার প্রধান, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, সহ সভাপতি দেলোয়ার হোসেন শাহ , লিংকন খান, মীর রাজিব, শাহিন আহমেদ, কৃশিকৃষ মন্ডল মিঠু, মোঃ হারুন, মোঃ আহমদ , ফারুক হাওলাদার,ছাত্রদল নেতা লিংরাজ খান, বাবু , রুবেল, ইরফান ভূঁইয়া, জুম্মান, রাকিব, সুমন প্রমুখ ।
সভাশেষে তারেক রহমানের ৫৩ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন । পরে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।

