বিজয় বার্তা২৪ ডটকমঃ
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
ভৌগলিক কারণে দুর্যোগপ্রবণ দেশ হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশকে চরম মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ কার্বন নিঃসরণের সাথে বাংলাদেশের কোন যোগ না থাকলেও এর ক্ষতি এদেশকে পোহাতে হচ্ছে।
প্রধানমন্ত্রীর ভিয়েনা সফরের মধ্যেই মঙ্গলবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোরা। এতে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

