বিজয় বার্তা ২৪ ডট কম
অামি বাংলার সন্তান
বাংলা অামার জন্মভূমি
অামি বাংলা মায়ের গর্ভে জন্মেছি।
অামি বাংলার রূপ দেখেছি
বাংলা অামার মায়ের মিষ্টি হাসি
বাবার সোহাগ ভরা দুটি বাহু
দিদির স্নেহের অাচল।
অামি বাংলাকে ভালোবাসি
বাংলার বুকে অামি
প্রথম নিঃশ্বাস নিয়েছি
বাংলার অালো বাতাসে
জীবনের ছন্দ খুঁজে পেয়েছি।
অামি বাংলাকে ভালবাসি
বাংলা অামার খেলার সাথী
রাখালিয়ার বেনু
নিরবে বয়ে যাওয়া
নদীর কল কল ধ্বনি।
অামি বাংলাকে ভালোবাসি ভালোবাসবো
অন্তিম প্রহরে চির নিদ্রায়
বাংলা মায়ের কোলে লুকাব।।

