বিজয় বার্তা ২৪ ডট কম
জন্মদিনে জনগনের ভালবাসায় সিক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের প্যানেল মেয়র ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। রবিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে পাইকপাড়ায় পারিবারিক আয়োজনে যুব সমাজ ও স্থানীয় এলাকাবাসী নিয়ে নানা আয়োজনে এই জন্মদিন উদযাপন করা হয়। এসময় জন্মদিনে কয়েকশ যুবসমাজ ও স্থানীয় এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত করেন আব্দল করিম বাবুকে। প্যানেল বাবুর স্ত্রী ফারহানা করিম বলেন, তিনি চমৎকার একজন মানুষ এবং চমৎকার ব্যক্তিত্ব ওনার। ওনি দিনের বেশীরভাগ সময় জনগনকে নিয়ে থাকেন। পরিবারকে সেভাবে হয়তো বেশী সময় দিতে পাড়েননা। তবে পরিবারের বড় সমস্যাগুলো ওনিই সমাধান করেন। আমি তার অর্ধাঙ্গী হিসেবে যুতটুকু পাড়ি ওনাকে সার্পোট দেওয়ার চেষ্টা করি। বর্তমানে আমার ছেলে ওনাকে সার্পোট করে। আমরা চাই ওনি যাতে আরো সামনে এগিয়ে যেতে পাড়ে এবং মানুষের কল্যানে কাজ করে যেতে পাড়ে। আমি তার স্থী হিসেবে তাকে নিয়ে গর্বভোধ করি। শুভ জন্মদিন। আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন।
প্যানেল বাবুর ছেলে এমআরকে রিয়েন বলেন, যার হাত ধরে হাটা শিখেছি, যার কুলে বসে জ্ঞান অর্জন করেছি। যার কাছ থেকে কোনটা খারাপ কোনটা ভাল সেটা বুঝতে শিখেছি। আজকে সেই মানুষটার জন্মদিন। শুভ জন্মদিন বাবা। তোমাকে খুব ভালবাসি বাবা। তোমার ছেলে হিসেবে অনেক গর্বভোধ করি। আই থিংক ইউ আর দ্যা বেষ্ট ফাদার ইন দ্যা ওয়ার্ল্ড। মানুষের জন্য করে তুমি যে ভালবাসা জুগিয়েছো। আজকে তোমার জন্য হাজার হাজার মানুষ আমাদের ভালবাসে, ¯েœহ করে ও সম্মাণ করে। সবই তোমার জন্য বাবা। আমার দাদা হয়তো এতকিছু দিয়ে যেতে পাড়েননি। তুমি আমাদের জন্য যতকিছু দিয়ে যাচ্ছো। তুমি আমাকে একটা কথা বলেছিলে কখনো বড় ব্যবসায়ী না হয়ে বড় মানুষ হইও বাবা। মানুষের পাশে দাড়িও। মানুষের সেবায় থেকো। সেভাবেই আমি চলার চেষ্টা করছি বাবা। আল্লাহ তোমার নেক হায়াৎ দান করুক। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেন মানুষের সেবা করে যেতে পাড়ে সব সময়।
নাসিক প্যানেল মেয়র ও কাউন্সিলর আব্দুল করিম বাবু তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সকল বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমি বাবু যা কিছু হয়েছি। আমার সবচেয়ে বড় পাওয়া আপনাদের ভালবাসা। আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আজকে আমি দুইবার কাউন্সিলর ও প্যানেল মেয়র নির্বাচিত হয়েছি। আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে ডাক দিবেন। আমি আশা করি আপনাদের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো। সবাই আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
১৯৬৬ সালের ৬ ফেব্রæয়ারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর ও শাহিন খানমের সংসারে জন্মগ্রহন করেন আব্দল করিম বাবু। পাইকপাড়া আমিনামঞ্জিলে তার বেড়ে উঠা বাবু। টাঙ্গাইলের আওয়ামীলীগ পরিবারে ফারহানা করিমের সাথে বিবাহ বন্ধনে যুক্ত হন বাবু। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ছোট থেকেই প্যানেল বাবু তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে গড়ে উঠেছেন। আব্দুল করিম বাবু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১৭ নং ওয়ার্ডে দুইবার বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়। এবার ২০২২ সালের প্যানেল মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়। খাদ্য সহায়তা, অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ, চিকিৎসা সহায়তা, মানুষের জন্য পানির ব্যবস্থা সহ সব সময় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি মহামারী করোনাকাল সহ মানুষের বিভিন্ন সমস্যায় মানবসেবায় নিজিকে সব সময় নিয়োজিত রেখেছেন।

