BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিকের তাঁর সম্পর্কে কিছু কবিতা কেন্দ্রিক আলোচনা

BIjoyBarta24 by BIjoyBarta24
জুন ৩, ২০১৬
in ব্রেকিং নিউজ, শিল্প ও সাহিত্য
0
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডেস্ক

edited_1462014251730ভারত ও বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্র পত্রিকায় একমাত্র যাঁর কবিতার সাথে ছাপা অক্ষরে সম্পর্ক চলে আসছে দীর্ঘদিন ধরে , তিনি এই সময়ের বিশিষ্ট ও জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক । যিনি কবিতাকেই উপজীব্য করে ইতিমধ্যে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন ও ইউরোপ এবং আমেরিকার বাঙালী পাঠকদেরও অতি প্রিয় কবি হয়ে উঠেছেন । কবি বিদ্যুৎ তাঁর অন্তর্দৃষ্টি দ্বারা জন্ম ও মৃত্যুর এই রহস্যকে উপলব্ধি করেছেন ।তাঁর অধিকাংশ কবিতাতেই সেই — জন্ম ও মৃত্যু চেতনা সমৃদ্ধ চিত্রপট অনুধাবন করেন পাঠকসমাজ, তিনি অকপটে স্বীকারও করেছেন, — আমার এই কবিতার পথে সোজা হয়ে দাঁড়াবার শক্তি একমাত্র জুগিয়েছেন বিখ্যাত  কবি   আমার অগ্রজ সম সুনীল গঙ্গোপাধ্যায় । তাঁর অশেষ কাব্যপ্রীতি   ও জীবন কাঠির ছোঁয়াতে আজ আমি আপনাদের সবার কাছে   কবি বিদ্যুৎ ভৌমিক হয়ে উঠতে পেরেছি । তিনি যদি তাঁর সবটুকু   স্নেহ আমাকে না দিতেন তাহলে এ্যাতোদিনে এই বিদ্যুৎ ভৌমিক   কবিতার ক্ষেত্র থেকে কোথায় হারিয়ে যেতো,  সেটা আমি ছাড়া –   অনুধাবন করতে ঈশ্বরের পক্ষেও অসাধ্য ছিল ! সুনীল দার কথা এখনো আমার কানে সেতারের মত বাজে — পাঠক ভালো মন্দ যা খুশি বলুন তুমি বিদ্যুৎ তোমার মতো লেখো, তোমার মতো  এই সুন্দর মনটাকে স্বভাবসিদ্ধ রাখার চেষ্টা চালিয়ে যাও নিজের এই সত্ত্বাকে ওদের ভালো – মন্দ বিচারে হারিয়ে কিন্তু ফেলোনা । ” সত্যি   বলতে কি, মনের একেবারে গভীরে হাজারো দৃশ্য ঘোরাঘুরি করেই  চলে উদ্দেশ্যহীন, সেগুলোকে পংক্তিময় করে তুলতে – অতঃপর — সেসব কবিতা করে তোলবার আগে আমাকে অহর্নিশ কী — যে কাঠখড়ই না পোড়াতে হয় । কবিতা আমার বিশ্বাস বিজ্ঞানের এক  থিসিস্ লেখা নয় । একই কবি একই সময়ে যা লিখেছেন – তার সবকটাকেই এক স্তরে ফেলার এখন খেলা চলছে এই — প্রক্রিয়া আমি মনে করি ইতিবাচক নয় । “— যাই হোক কবিতা ও কবি বিদ্যুৎ ভৌমিকের সম্পর্কে আরো অনেক কিছু জানতে যদি চান তাহলে চোখ রাখুন – ৭১ স্বাধীনতা – র পাতায় ।এই অবকাশে আপনাদের প্রত্যেকের হয়ে কবি বিদ্যুৎ – কে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা —> সম্পাদক ] ******************************************************* দীর্ঘ কবিতা *********>>>    এক  বিছানা  এবং  গোটা  সিগারেট                            ***************¤¤***************                                                 বিদ্যুৎ ভৌমিক                                        ********************** এক বিছানায় রাত কেটেছে ; সেই বিছানায় সকাল এরই মধ্যে ব্যক্তিগত এই শরীরে ঠান্ডা লাগে, গরম লাগে  ! প্রথম থেকেই এক দেহেতে কান্না ওঠে হাসি ওঠে কম্প দিয়ে , — এই ঘরেতে সকাল – রাত্রি আমার পাওয়া দ্বিতীয় জগত কবিতা আমার একান্ত অনির্দিষ্ট নারী সেই কারণে স্পর্ধাটুকু অফুরান অদেখায় হাওয়া নির্জন , আমার ঘরের আমার কথা আমি শুনি মন বাড়িয়ে ***** # গোটা সিগারেট খাই বলে কী পোড়াই আমার অতলান্ত — ঘুমের ভেতর নগ্ন হয়ে নেচে ওঠে বেদ – বেদান্ত  ! রাতের আকাশ বিশ্রীভাবে চাঁদ জ্বালিয়ে তাকিয়ে দেখে , এই পৃথিবীর প্রাচীন নাটক সর্বোপরি নিজেই লেখে — ছায়া আমার অন্তরীক্ষে ভিজেই ওঠে বৃষ্টি স্নানে অসহিষ্ণু এই হৃদয় পুরুষ কেঁদে চলে অভিমানে   ! # রোজ এই রাস্তাতে শিমূল শাখারা ভয়ঙ্কর মাথা নেড়ে ডাকে চোখের সামনে অনন্ত অসীম অন্ধকার এখানে পারিপার্শ্বিক হাওয়ায় রাতের শিশির নিঃশব্দে পড়েছে ধূলা রাস্তায় , — স্বপ্ন থেকে সঙ্গোপনে উঠে এলে শ্মশানের চিতার উত্তাপে ঘুমন্ত আত্মারা শরীর থেকে শবের আগুন আড়াল করে ব্যর্থ বিশ্বাসে  ! অনেকটা পথ হেঁটে আসার পর মিথ্যা হয়ে যায় গভীরের পথ চলা কবিতার মনে রাখা ছন্দগুলি প্রত্যন্ত বিষজ্বালা দেয় , নিষ্ঠুর অতীত থেকে নির্বাসিত স্মৃতিগুলো আকণ্ঠ অন্ধকারে বিচ্ছেদ গৌরবে হয়ে ওঠে কাঙাল ***** সেজন্য নীরব প্রতীক্ষায় থাকি সব আভরণ খুলে । কেউ কেউ কাল ভোরে আগুন সাজিয়ে তোলে সখের সংসারে — কেউ কেউ কবিতার তপস্যায় অন্তহীন একা হয়ে থাকে অহর্নিশ । # আকাশপথে চোখ রেখেছি পায়ের কাছে আগুন মাটি তবু যেন নির্নিমেষে বলতে হবে ; এসময়টা ভীষণ খাটি  ! যখন – তখন ক্রোধ এসে যায় গর্ভে নাচে ভূত – ভবিষ্যৎ এই বয়সে চলতে চলতে অন্ধ হয়ে হারাই যে পথ ! এই বিছানায় সুখ এসেছে মৃত্যু নিয়ে ভাঙছে হৃদয় দেওয়াল বিহীন আমার আমি অবুঝ অটুট শুধু প্রেমময় **** # কিছু কিছু দুঃখ আছে এই শরীরে ভীষণ পরিণত সেখানে বৃষ্টি হলে মনে মনে মৃতদেহরাও কাঁদে — এই রাস্তায় হঠাৎ দাঁড়িয়ে পড়লে পোশাকের ভেতর ঢাকা থাকা নগ্নতা সুচারু প্রশ্বাস নেয় , অন্তরালে চোখের ভেতর জ্যোৎস্না ডোবে অন্তর্গত এভাবে প্রতিদিন শ্রেষ্ঠ সময়ে আমার পদশব্দে মাটির ভেতর থেকে ঘুমন্ত কীটেরা জেগে ওঠে — দিনাবসানে সবটুকু নিভৃত স্তব্ধতা ঈর্ষায় নির্বাসন নিলে আমি আকাশ থেকে এক লক্ষবার চোখ ফিরিয়ে নেই   ! # এবার অরণ্যের ভেতর অনেক কষ্টে একমুঠো জ্যোৎস্না আনতেই স্মৃতিমত্ত স্বপ্নরা হাঁ করে তাকায় — রোজ এসময় অনন্তকালের নদীটা অবলীলায় ছেলেবেলায় মত খুশি হতে হতে কাঙালের মত তাকিয়ে থাকে এক ফাঁলি আকাশের বুকে, — আজ এই হাতে ধরা আছে মধ্যরাতের চাঁদ নীল মেঘ ঘুম চোখে দেখে টগর গাছের নিচে জোনাকির সঙ্গম খেলা  ! এধারে হওয়াতে নাচ্ছে অশরীরী ছায়া এবং নিরাভরণ অন্ধকার মাঝেমধ্যে দীর্ঘশ্বাস থেকে কান্না – কান্না গন্ধ পেলে আমি অত্যন্ত নিঃসঙ্গ হয়ে পড়ি  ! এই বয়স থেকে কখন – সখন ছায়াময় অভিমান দেখা দিলে কবিতার আশীর্বাদ পাই  ! # ওকে স্পর্শ করতেই আঙুলে ছেঁকা লাগে শেষবার দূরত্বে চলে যেতে যেতে ঝমঝমিয়ে একপাল বৃষ্টি নামে , এতদিন পর বুকটা ভাঙছে দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই শুনলাম ; আমার স্মৃতিগুলোর মৃত্যুদন্ড হয়েছে  ! এই নীরবতায় নিঃশ্বাসের শব্দ ঘরের ভেতর উড়ে উড়ে বেড়ায় *** হঠাৎ মন বলে ওঠে ; কবি এই দেখ তোমার শরীরে প্রাণ আছে  !! ************************¤¤****************************      ( নির্বাচিত কবিতা – কাব্যগ্রন্থ থেকে নেওয়া বিদ্যুৎ ভৌমিক ) ******************************************************** কবি বিদ্যুৎ ভৌমিক ৬৫ /১৭, ফিরিঙ্গি ডাঙা রোড, শ্রীরামপুর, হুগলি, সূচক ৭১২২০৩ পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, মোবাইল ০৯৬৭৪১৩৪৬৫৫ Facebook //bidyutbhowmick1964@gmail.com ********************************************************

পরে

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আগে

“সুশাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য”

আগে

"সুশাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.