বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ বার ভবনের সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান দিপু এর সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো. শহিদ বাদল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি এস এম আব্দুল করিম, যুগ্ম সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়া, কোষাধ্যক্ষ মো. সোহেল মিয়া, নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক রবিউল আমিন রনি, সদস্য শারমিন, কানচি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আলি আকবর,নবীন আইনজীবী এড আবদুল রহিম প্রমুখ।
আনিসুর রহমান দিপু বলেন, আমরা এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দেশের আইন শৃংঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা জন সাধারণের কোন প্রকার ক্ষয় ক্ষতি ছাড়া খুব সতর্কতার সাথে জঙ্গীদের দমন করেছে। কোন জঙ্গি গোষ্ঠী এদেশে বেশি দিন টিকে থাকে পারবে না।
তিনি আরো বলেন, আমি পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন বাড়িটি পর্যবেক্ষণ করেছি। জঙ্গী গোষ্ঠীরা এতো বেশি বোমা ও বিস্ফোরক নিয়ে এসেছিল যেগুলো দিয়ে তারা দেশকে অস্থিতীশীল তৈরী ও অনেক মানুষকে হত্যা করতে চেয়েছিল। এই নারায়ণগঞ্জে বায়তুল আমানে বাংলাদেশ আওয়ামী লীগের জম্ম। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের প্রতিটি আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের মানুষ ওসমান পরিবারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বিভিন্ন সময়ে বলেছেন নারায়ণগঞ্জ জঙ্গীবাদ আছে তারা এই নারায়ণগঞ্জ কে অস্তিশীল করার চেষ্টা চালাচ্ছে এবং তারা যে কোন সময়ে জঙ্গীবাদ সৃষ্টি করতে পারে।
তিনি আরো বলেন, আলাহর রহমতে জঙ্গীরা বড় ধরনের দূর্ঘটনা সৃষ্টির করার আগেই তাদেরকে সনাক্ত করে যৌথ বাহিনী শক্ত হাতে দমন করেছেন। নারায়ণগঞ্জে কোন জঙ্গী সংগঠনের স্থান নেই। আমাদের এই সব ইসলাম বিরোধী জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে ।

