বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আরিফুল ইসলাম (মাসুম) (৩৮)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বইরকাঠি এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি সাবান কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি কর্মস্থলে যান। সাধারণত পরদিন দুপুরের দিকে বাসায় ফিরলেও আজ নির্ধারিত সময়ের মধ্যে না ফেরায় তার স্ত্রী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাসার ছাদে কাপড় শুকাতে গিয়ে তার স্বামীকে ছাদের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি পয় পেয়ে চিৎকারে করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ঘঠনার স্থানে পুলিশ আসে।
নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনার স্থান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
