বিজয় বার্তা ২৪ ডট কম
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে বুধবার সন্ধ্যা ৭ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে ও জুলাই’২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় চাষাড়া কেন্দ্রিয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহŸায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রাতুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সংগঠক আদ্রি মাহি, তাহসান ইসলাম, সিফা প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের জাতীয় সংগীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবী জানিয়েছে তার তীব্র নিন্দা জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ। ৩০ লক্ষ মানুষের প্রানের চেতনা ধারন করে এই জাতীয় সংগীত। অভিলম্বে জামাত ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীসহ যারা জাতীয় সংগীত নিয়ে উস্কানীমূলক বক্তব্য ধারন করে তাদের সকলের বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবী জানান। জুলাই’২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল ছাত্র হত্যার দ্রæত বিচার, নিহত ও আহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় উদ্যোগে সকল পরিবার যথাযথ ক্ষতিপূরন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

