BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ছাত্রলীগ এর নেতাদের হুমকির ব্যাপারে মুখ খুললেন ইমরান এইচ সরকার।

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ৩১, ২০১৭
in জাতীয়
0
ছাত্রলীগ এর নেতাদের  হুমকির ব্যাপারে মুখ খুললেন ইমরান এইচ সরকার।
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা২৪ ডটকমঃ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে ছাত্রলীগের কোনো কোনো নেতা যে হুমকি দিচ্ছেন এ ব্যাপারে মুখ খুলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। মঙ্গলবার রাতে ভেরিফাইড ফেসবুক পেইজে ইমরান এইচ সরকার জানিয়েছেন, এই হুমকিকে তিনি আলাদা গুরুত্ব দিচ্ছেন না। হত্যার হুমকি তিনি প্রায়ই পান এবং এটা এখন তার কাছে ডালভাতের মতো মনে হয়। তবে তিনি জানিয়েছেন, কারও হুমকিতে তিনি ভীত নন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠায় মুখপাত্র ইমরানকে সোমবার পেটানোর হুমকি দেন ছাত্রলীগ নেতারা। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী ফেসবুকে ইমরানকে হুমকি দিয়েছেন। ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই ‘কুত্তার মতো’ পেটানোর হুমকি দেন তারা।
এর প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার ফেসবুকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এখানে তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
রাজাকার-মৌলবাদী গোষ্ঠীসহ সমাজের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার কারনে প্রতিদিন ইনবক্সে কিংবা কমেন্টে অসংখ্যবার মৃত্যুর হুমকি পাওয়াটা এতোই ডালভাত হয়ে গেছে যে, ছাত্রলীগের ‘কয়েকজন ছাত্রনেতা’র ‘পেটানোর হুমকি’কে আলাদা ভাবে গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানাতে চাচ্ছিলাম না।গণজাগরণ মঞ্চ একটি অহিংস সংগঠন, সুতরাং গণজাগরণ মঞ্চের লোকজনকে মারা সবচাইতে সহজ ব্যাপার, এটার জন্য এতো বড় হম্বিতম্বির কোনো প্রয়োজন নেই। তবে মজার ব্যাপার হলো, যে মিছিলের কথা বলা হচ্ছে সেই মিছিলটি হয়েছে শুক্রবার সন্ধ্যায়। শুক্রবার-শনিবার-রবিবারে কোনো প্রতিক্রিয়া কোনো ছাত্রলীগ থেকে পাওয়া গেল না। রবিবার রাতে একটি টিভি চ্যানেলে হেফাজতের এক নেতাকে আমি তুলোধুনো করার পরেই পরদিন হুট করে ছাত্রলীগের কয়েকজন নেতার খেয়াল হলো যে আমাকে পেটানো দরকার এবং সেই পেটানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ নিয়ে আস্ফালন শুরু হলো! -এর মাঝে কোনো ইঙ্গিত আছে কী না সেটাই দেখার বিষয়।
সম্প্রতি হেফাজতের একটা বিবৃতির ভাষা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন যে হেফাজতিদেরকে আসলে পর্দার আড়াল থেকে কারা পরিচালিত করছে। ছাত্রলীগের কিছু নেতার হঠাৎ করে এই তোড়জোর দেখে সেই প্রশ্নটি আমারও মনে জেগেছে।
মোদ্দা কথা হচ্ছে কারো হুমকিতেই আমি ভীত নই। আমার জীবন সবসময়ই হুমকির মুখে- সেই হুমকি উগ্রবাদীদের নামে আসুক কি ছাত্রলীগের নেতার নাম হয়ে আসুক, তাতে হুমকির গুরুত্ব তো আর কমছে না!
কিন্তু সেটার জন্য প্রধানমন্ত্রীকে কটুক্তি করা হয়েছে বলে যে অজুহাত তারা দিচ্ছে সেটি সত্যের অপলাপ। গণজাগরণ মঞ্চ কোনো নেতানেত্রীর বিরুদ্ধে কোনো বক্তৃতা বিবৃতিতে অশোভন ভাষা ব্যবহার করে না। জাতীয় নেতৃবৃন্দ তো দূরের কথা, কোনো বৈধ রাজনৈতিক দলের আঞ্চলিক অথবা মাঝারি সারির কোনো নেতার সম্পর্কে কথা বলার সময়ও আমরা অসৌজন্যমূলক কিছু বলি না। কারন রাজনীতিতে পরষ্পরের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের রীতি এই দেশ থেকে উঠে যাচ্ছে, একে অপরের প্রতি বিষোদগার আর খেয়োখেয়ি আচরণের কারনে সবসময় একটি উত্তেজনা তৈরি হয়ে থাকে- এই রাজনীতিকে আমরা লালন করি না। আমরা সম্মান ও সৌহার্দপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার পক্ষে।
যার প্রসঙ্গ এসেছে তিনি প্রথমত বাংলাদেশের প্রধানমন্ত্রী, দ্বিতীয়ত বয়সে প্রবীণ ও একজন নারী। তার সম্বন্ধে কটূক্তি করার এই অভিযোগটি স্পষ্টতই বানোয়াট ও হাস্যকর। সমালোচনার সাথে কটূক্তিকে গুলিয়ে ফেলার এই অপচেষ্টা মানসিক দৈন্যতারই প্রকাশ।
কিছু ছাত্রনেতা নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি কিংবা হেফাজতী কোনো কানেকশনের কারনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অজুহাত তুলে মাঠ গরম করতেই পারে, সেটা নিয়ে আমার আলাদা কোনো মাথাব্যথা নেই। এগুলো নিতান্তই তাদের ব্যক্তিগত লাভালাভের বিষয়।
সাম্প্রদায়িক অপশক্তিসহ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় যে সংগ্রাম অব্যাহত আছে, কোনো হুমকিই সেই সংগ্রাম থেকে আমাদের বিচ্যুত করতে পারবে না।

পরে

অস্ট্রিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগে

১লা জুন থেকে আবারো বাড়ছে গ্যাস এর দাম

আগে
১লা জুন থেকে আবারো বাড়ছে গ্যাস এর দাম

১লা জুন থেকে আবারো বাড়ছে গ্যাস এর দাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.