বিজয় বার্তা ২৪ ডট কম
নাশকতায় মামলায় জামিন পেল নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম আজাদের ছেলে নারায়ণগঞ্জ মহানগর ছাএদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা সহ চার জন। অন্যান্যরা হলেন, সাইদুর, রানা ও জনি। ২০১৪ সালে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকে গনতন্ত্র পূর্ণ উদ্ধার জন্য রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করেন । সে সময়ের
২০১৪ সালের জানুয়ারিতে বন্দর থানাধীন বাস স্ট্যান্ডে গাড়ি ভাংচুর ও নাশকতায় বন্দর থানার দায়েরকৃত মামলায় ৭২ জনকে আসামী করা হয়। এর ফলে মামলার আসামীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তীতে ঐ মামলায় আবুল কাউসার আশা, সাইদুর, রানা, জনি এই ৪ জন আদালতে হাজিরা না দেওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মঙ্গলবার দুপুরে পূণরায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এসময় আসামীদের পক্ষে আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম আজাদ, এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ুন কবির, এড. আব্দুল বারী ভুইয়া, এড. রোকন উদ্দিন সরকার, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. আনিসুর রহমান মোল্লা, এড. মতিউর রহমান, নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর শওকত হাসেম শকু, কউন্সিলর হান্নান সরকার ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম প্রমূখ।

