বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল করিম বাবু বলেছেন, নতুন বই নতুন আমেজ । তোমাদেরকে এই আমেজ নিয়ে লেখাপড়া করে অত্র প্রতিষ্ঠানের সুনাম অর্জন ও বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে।
সোমবার ( ১ জানুয়ারি ) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন । বাবু আরো বলেন, এই স্কুলটি আমার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। আমি আমার মা ও পরিবারের অনেকেই এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছি । আমি এই স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি । যাতে করে তোমরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারো । নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ।
আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর আব্দুল করিম বাবুর বড় কন্যা বাংলাদেশ ইস্ট এন্ড ওয়েস্ট ইউনিভার্সিটির (বিবি ফাইনাল ) ইফসিয়া মাহিন রিহাম ।
পরে নতুন বছরের প্রথম দিনে অত্র স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করেন ।

