বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর দেয় টায় নারায়নগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ আনিসুর রহমানের আদালতে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর প্রবীর হত্যা মামলায় আরও দুইজন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা হলেন, ডিবির কন্সটেবল মোঃ বিল্লাল হোসেন ও মোঃ সিরাজুল ইসলাম ।
এসময় মামলার বাদী পক্ষে উপস্থিত ছিলেন, নিহত প্রবীর চন্দ্র ঘোষ এর বাবা ভোলানাথ ঘোষ, ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষ, মামাত ভাই রিপন, মামা ধরেঞ্জয় ঘোষ ও শংকর ঘোষ। এ সময় উপস্থিত মামলার বাদী নিহত প্রবীর চন্দ্র ঘোষের ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষ বলেন, আমি আমার ভাইয়ের হত্যা মামলার আসামী পিন্টু দেবনাথ, আব্দুল্লাহ আল মামুন ও বাপেন ভৌমিক এর সর্বোচ্চ শাস্তী দাবী করছি।
এ সময় বাদী পক্ষের আইনজীবী ছিলেন, সরকারি পিপি এড ঃ এস.এম. ওয়াজেদ আলী খোকন, রাষ্ট্র সহয়াক এড. মৃনাল কান্তি দত্ত বাপ্পি, এড. জয়ন্ত কুমার ঘোষ, এড. কাজী আবুল কালাম, এড. মিনহাজ উল ইসলাম ভূইয়া, এড. জনি চন্দ্র গোপ, প্রমূখ।
বাদী পক্ষের আইনজীবী সরকারি পিপি এড. ওয়াজেদ আলী খোকন জানান, আলোচিত প্রবীর হত্যা মামলার এ পযন্ত মোট ১৭ জন সাক্ষ্য দিয়েছে । এই মামলার সকল সাক্ষী সম্পন্ন হলে দ্রুত মামলা নিষ্পত্তি করা হবে ।
