বিজয় বার্তা ২৪ ডট কম
আকাশের বুকে শূন্যতার হাহাকার
চাঁদের জ্যোৎস্না লুটায় মাটিতে
বৃথাই আলোর কাছে স্বপ্ন খুঁজে মন ।
হৃদয় নামক যন্ত্রের অদৃশ্য যন্ত্রনায়
বেঁচে থাকা বড় অসহ্য লাগে
আজ নিশিতে আর একবার খুন হতে চাই ।
নিদ্রাহীন তৃষ্ণার্ত চোখে ভীষণ অভিমান
চাঁদের আলোর খুঁজে দিশাহারা
নিশিতের রাজপথে আমি একা ।
ভাঙতে চাই নিষেধের প্রাচীর
জানতে চাই ভূগোলিক ভূখণ্ড
দেখতে চাই অন্তঃপুরের দৃশ্যায়ন ।
এতোটা নির্লজ্জের মতন
তোমাকে দেখার ইচ্ছেটা হাহাকার করবে
আগে কখনো টের পাইনী ।
(আপনার জন্য)

