বিজয় বার্তা ২৪ ডট কম
যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে লালকার্ড দেখালাম। এসময় তিনি বলেন ৫ আগষ্টের পর ব্যাবসায়িদের হুমকি-ধমকি দিয়ে নারায়ণগঞ্জ চেম্বার থেকে ৩ লাখ এবং বিকেএমইএ থেকে ৫ লাখ টাকা চাঁদা নিয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সকল ব্যাবসায়িদের প্রয়োজনে লাঠি হাতে প্রস্তুত থাকতে কঠোর হুশিয়ারী দিয়ে বলেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদ্য সভাপতির দায়িত্ব নেয়া মাসুদুজ্জামান।
শনিবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার ভবনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাসুদুজ্জামান বিগত আওয়ামিলীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র ত্বকী এবং নাট্যকর্মী চঞ্চলসহ সকল হত্যাকান্ডের বিচার দাবী করেন। তিনি বলেন বিগত সময়ের সকল অপরাধ ও অপরাধীদের বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এসময় তিনি নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গার্মেন্ট কর্মী মনিরুল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আসামী করার নিন্দা জানান নারায়ণগঞ্জ চেম্বারের সদ্য সভাপতির দায়িত্ব নেয়া মাসুদুজ্জামান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। নীট ব্যাবসায়ী সংগঠনের শীর্ষ এই নেতা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি নীট শিল্প এলাকাগুলোতে শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা করা হচ্ছে সেটি আসলে কোন শ্রমিকদের কাজ নয়। বেকার শ্রমিক সংঘ নামের একটি চক্র এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর চেষ্টা করছে। তাদের দাবী সকল বেকারদের চাকরি দিতে হবে। কিন্তু কর্মের সংস্থান না থাকলে প্রতিষ্ঠান মালিকরা কিভাবে লোক নিয়োগ দিবে। তারা যে বৈষম্যর কথা বলছে এটা আমাদের গার্মেন্ট শীল্পকে অস্থিতিশীল করার পায়তারা ছাড়া আর কিছু নয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সহ-সভাপতি সোহেল আক্তার সোহান, বিকেএমইএর সহ-সভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল সহ ব্যবায়িক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

