BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

চট্টগ্রামে হিমু হত্যায় ৫ জনের ফাঁসি

bijoy barta by bijoy barta
আগস্ট ১৪, ২০১৬
in ব্রেকিং নিউজ, সমগ্র বাংলা
0
চট্টগ্রামে হিমু হত্যায় ৫ জনের ফাঁসি
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

কুকুর লেলিয়ে চট্টগ্রামের চাঞ্চল্যকর হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার বিকালে চট্টগ্রাম চতুর্থ মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন।

এদের মধ্যে শাহ সেলিম টিপু, শাহাদাৎ হোসাইন রাজু ও মাহাবুব আলী ড্যানি বর্তমানে কারাগারে আছেন। অপর দুই আসামি রিয়াদ শুরু থেকে এবং শাওন জামিনে গিয়ে পলাতক। রায় ঘোষণার সময় আদালতে স্বজনদের নিয়ে উপস্থিত ছিলেন নিহত হিমুর মা গোপা মজুমদার।

রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘রায়ে দৃষ্টান্ত স্থাপন হল। আমি চাই না আমার ছেলের মত কারো ছেলেকে এভাবে অকালে জীবন দিতে হয়।

হিমাদ্রি মজুমদার হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিলেন।

২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ‘ফরহাদ ম্যানশন’ নামের একটি বাড়ির চারতলায় হিমুকে হিংস্র কুকুর লেলিয়ে নির্মমভাবে নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেয়া হয়।

গুরুতর আহত হিমু ২৬ দিন হাসপাতালে মৃত্যু যন্ত্রণা ভোগ করে ওইবছরের ২৩ মে মারা যান।এ ঘটনায় হিমুর মামা প্রকাশ দাশ অসিত বাদী হয়ে পাঁচলাইশ থানায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদেরই আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

২০১২ সালের ৩০ সেপ্টেম্বর পাঁচলাইশ থানা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমান ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

১৮ ফেব্রুয়ারি এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে চলতি বছরের ১৬ জুলাই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। পরে আরও দু’দফা পিছিয়ে আজকের ধার্য দিনে আদালত আসামিদের মৃত্যুদণ্ড দিলেন।

পরে

‘বঙ্গবন্ধুর ছবি নিয়ে প্রচার চালালে ব্যবস্থা’

আগে

গুলশান হামলায় আরো ২ সাক্ষীর জবানবন্দি

আগে
গুলশান হামলায় আরো ২ সাক্ষীর জবানবন্দি

গুলশান হামলায় আরো ২ সাক্ষীর জবানবন্দি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.