বিজয় বার্তা ২৪ ডট কম
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তার পেশাগত দায়িত্ব পালনকালে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এ অবস্থায় সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় গোটা সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত।” মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং হত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পন্ন করার দাবি জানান। সাংবাদিকদের পাশাপাশি মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাধারণ নাগরিকরাও সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক পলাশ, মোহনা টিভি আজমির ইসলাম, নিউজ ২৪ এর শরীফ সুমন, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রনব কৃষ্ণ রায়, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, বর্তমান সভাপতি এনামুল হক, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য শওকত এ সৈকত, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, বর্তমান সভাপতি আব্দুর রহমি, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, একাত্তর টেলিভিশনের সিনিয়র ষ্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, আমাদের সময়ের ষ্টাফ রিপোর্টার মিজানুর রহমান (সোনারগাঁ), ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জের সভাপতি ফারহানা মানিক মুনা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবিত আল হাসান, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম তনয়, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আকাশ, সময়ের আলোর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির খান, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
