বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সড়ক ও নদী পথে জোরপূর্বক গরুর ট্রাক বা ট্রলারে দুষ্কৃতিকারীরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটির দৃষ্টিগোচর হয় ইতোমধ্যে র্যাব-১১ ও পুলিশ অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।
পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে।
হাটগুলোতে চাঁদাবাজি বন্ধে ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় র্যাব এর কার্যক্রম চলমান রয়েছে।
দুপুরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নাসিক ১০ নং ওয়ার্ড ২নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠের অস্থায়ী কুরবানীর পশুর হাট পরিদর্শন শেষে র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাট ইজারাদার, গণমাধ্যম কর্মী সহ অনেকে।
