বিজয় বার্তা ২৪ ডট কম
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনাপূর্বক সরকারি নির্দেশনা অনুসরণ করে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচিগুলো হল -২৫ মার্চ ২০২১ ( সুবিধাজনক সময়ে) – মসজিদ /অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ২৫ মার্চ কাল রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত / প্রার্থনা আয়োজন করা হবে। বিকাল ৩ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হবে। গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা,গীতিনাট্য /সাংস্কৃতিক অনুষ্ঠান (স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে) স্থান ও সময়: পাবলিক লাইব্রেরি, নারায়ণগঞ্জ। বিকাল ৪ঃ৩০ মিনিট গণহত্যা দিবস উপলক্ষে চাষাড়া বিজয়স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন । রাত ৮ঃ৩০ মিনিটে রাত ৯ঃ০০ মিনিট থেকে ৯ঃ০১ মিনিটে কেপিআই/ জরুরি স্থাপনা ব্যতীত ১ মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক আউট করা হবে।

