‘বিভিন্ন জেলায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। গণভবনকে একটা ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর গড়ে তোলার জন্য কাজ করছে।
সোমবার (১৪ জুলাই) বিকাল ৪টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন।
গণভবন নিয়ে এই উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের আগেই এটার উদ্বোধন করা হবে। এটা স্বৈরাচারের ঠিকানা। আমরা এই ঠিকানাকে সংরক্ষণ করতে চাই দেখাতে চাই। এখানে ফ্যাসিবাদ কিভাবে মানুষকে অত্যাচার করতো।
তিনি আরও বলেন, আমরা উদ্যোগ নিয়েছি শহীদদের সমস্ত কবরগুলো সংরক্ষণ করার জন্য। আমরা কাজগুলো শেষ করতে চাই। তবে সংগ্রামের ধারা শেষ করতে পারবো এটা আপনাদের কাছে দিয়ে যাবো। আপনারা অগ্নিযুগের সন্তান আগুন হাতে নিয়ে রাস্তায় নেমেছিলেন। আপনারা এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশে যেন কখনও কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাতে না পারে। ফ্যাসিবাদ না আসতে পারে। আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে।’
তিনি আরও বলেন, ‘পুঁজিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ সাড়ে ১৫ বছরের সংগ্রাম চালিয়েছিলো। এই সংগ্রামে বহু মানুষ গুম হয়ে যায়। বিচার বহির্ভূত নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার হয়। অনেক আয়নাঘর তৈরি করা হয়েছিলো। এই সংগ্রামেরর এক পর্যায়ের বাংলাদেশের তরুণ সমাজ ছাত্ররা বৈষ্যম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং অগ্নিকন্যারাও নেমে এসেছিলেন রাজপথে।’

