অর্থনৈতিক,বিজয় বার্তা ২৪
রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ অচিরেই ফেরত আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার সাইবার সিকিউরিটি বিষয়ে তফসিলী ব্যাংকগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কায় এবং ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কাযর কেন্দ্রীয় ব্যাংকর সহায়তায় সেখানে পাচার হওয়া অর্থ ফেরত আনা হয়েছে। আর ফিলিপাইনে স্থানান্তরিত অর্থ উদ্ধারে চেষ্টা চলছে। এর মধ্যে কিছু অর্থ ব্যাংকিং মাধ্যমে মজুদ আছে, কিছু অর্থ নগদ করা হয়েছে। তবে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষের সহায়তায় পুরো অর্থটাই ফেরত পাওয়ার আশা করা হচ্ছে।
তিনি আরো বলেন, হ্যাকিংয়ের মাধ্যমেই এই অর্থ চুরি করা হয়েছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না।
এ সময় বিশ্বব্যাংকের প্রাক্তন আইটি বিশেষজ্ঞ রাকেশ আস্তানা জানান, বাইরে থেকেই এ হ্যাকিং করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কারো যোগসাজশ আছে কি না, তা বলা যাচ্ছে না।