বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, খেলাধুলার পাশাপাশি নিজেদের কে সঠিক ভাবে গড়ে তুলতে হবে । খেলাধুলা শারীরিক ও মানসিক প্রশান্তি আনে । খেলাধুলা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে এবং দূর্নীতি মুক্ত থাকবে । মিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে । তিনি আরো বলেন, জীবনে তোমাদের কে কঠোর পরিশ্রমী হতে হবে । তোমরা অবশ্যই পিতা মাতা কে সম্মান প্রদর্শন করবে । পিতা মাতা কে সম্মান না করলে কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না ।
জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ্ব – ১৭ ) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
বুধবার ( ১৯ সেপ্টেম্বর ) বিকেল তিনটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ্ব – ১৭ ) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এমন এহতেশামুল হক, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বিনা , রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, নাসিক প্যানেল মেয়র বিভা হাসান, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারী কাউন্সিলর শাওন অংকন, শিউলি নওশাদ, মনোয়ারা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এজেড ইসমাইল বাবুল, বঙ্গসাথী ক্লাবের সভাপতি আলী আহম্মদ রেজা উজ্জ্বল প্রমুখ ।
জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ্ব – ১৭ ) ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ট্রাইব্রেকারে ৪-২ গোলে রূপগঞ্জ উপজেলা কে হারিয়ে বিজয়ী হয় ।
