বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অজিত সাহার উদ্যোগে মন্দিরে প্রার্থনা, গীতা পাঠ ও প্রসাদ বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে দেওভোগ রামসীতা মন্দিরে এই গীতা পাঠ, প্রার্থনা ও খিচুরী বিতরণ করা হয়।
প্রার্থনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম। এছাড়া বিএনপি নেতৃবৃন্দ সহ সনাতনী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও গীতা পাঠ করা হয়।
