বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে নারীসহ দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে র্যাব ও জেলা প্রশাসন এ অভিযান চালায়। পরে আটকৃতদের মধ্যে ৮ নারীকে তিনদিন করে ও ৭ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
এসময় জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির জানান, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগীদের নানা ভাবে হয়রানি করছে আসছে। তারা রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। এ অভিযোগ জেলা প্রশাসন ও র্যাব এ অভিযান চালায়।

