বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের খানপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার খানপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে
প্রথমে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। পরে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের আরো ৩ টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় শহরের আশেপাশের এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

