বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার রাত সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশান পাগলা এর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার এম এ জলিল পেটি অফিসার এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশান দল গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর মাওয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন জন আসামী সহ ৭৩ ড্রাম অবৈধ গলদা চিংড়ি রেণু আটক করে। আটককৃত অবৈধ গলদা চিংড়ি রেণুর আনুমানিক মূল্য ২৩,৩৬,০০০/০০ (টাকা তেইশ লক্ষ ছত্রিশ হাজার মাত্র)। পরবর্তীতে আটককৃত অবৈধ গলদা চিংড়ি রেণু পদ¥া নদীতে অবমুক্ত করা হয় এবং আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লৌহজং থানায় হস্তান্তর করা হয় ।
কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী অঙ্গীকারাবদ্ধ।
