BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

কোরবানির ঈদকে সামনে রেখে রূপগঞ্জে দুই মহাসড়কে তীব্র যানজট

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ৭, ২০১৯
in রুপগঞ্জ থানা, লিড
0
কোরবানির ঈদকে সামনে রেখে রূপগঞ্জে দুই মহাসড়কে তীব্র যানজট
46
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে গরুবাহী ট্রাক। শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন ঘরমুখর যাত্রীসাধারন। গতকাল বুধবার দিনব্যপী এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পলখান এলাকা থেকে শিংলাবো ও ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকা থেকে বিশ^রোড এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সড়েজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের বরাব ও বিশ^রোড ষ্টেশনে থেকে প্রায় ৫০০ গজ ভেতরেই নোয়াপাড়া গরুর হাট। হাটে গরুর গাড়ি প্রবেশ করাতে গিয়ে এই দুই ষ্টেশনে যানজট লেগে যাচ্ছে। রুপসী বাসষ্টেশন থেকে মাত্র ৬০০ গজ সামসে সিটি অয়েল মিলসহ বেশ কয়েকটি শিল্প কারখানা রয়েছে। আর এসবক কারখানার কাঁচামাল আনা-নেয়ার জন্য শত শত ট্রাক প্রবেশ করছে এ বাসষ্টেশন দিয়ে। এতে এ পয়েন্টে যানজটের সৃষ্টি হচ্ছে। বরপা বাসষ্টেশনে অবৈধ ফুটপাত ও গাড়ি পার্কিংয়ের কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। ঢাকা-ভুলতা-গাউছিয়া এলাকা থেকে মাত্র ৪০০ গজ ভেতরে ভুলতা গরুর হাট। এ হাটেও গরু বোঝাই ট্রাক প্রবেশ করাতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের হঠাৎ মার্কেট এলাকা থেকে মাত্র ৩০০ গজ ভেতরে জনতা উচ্চ বিদ্যালয়ের নামে গরুর হাট। এখানেও গরু বোঝাই ট্রাকের কারনে যানজট হয়ে থাকে। বিশেষ করে কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে এখন যানজট নিত্যদিনের। প্রতিদিনই টোল আদায় নিয়ে গাড়ির চালকদের সঙ্গে টোল আদায়কারীদের বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটছে। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তবে, চালকদের অভিযোগ টোল আদায়ের মেয়াদ শেষ হলেও অন্যায় ভাবে টোল আদায় করা হচ্ছে। এ কারনে এখানে প্রায় সময়ই চালকদের সঙ্গে টোল আদায়কারীদের বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে।
গত দুই মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুলতা ফ্লাইওভারের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের অংশ উদ্বোধনের পর চালু করা হয়। ভুলতা ফ্লাইওভারের ওই অংশ টুকু চালু করা হলেও বর্তমানে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে নিত্যদিন যানজট লেগেই থাকে। ওই সড়কটি প্রসস্থ্য কম থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে যানজট এখন নিত্য দিনের সঙ্গী। যানজট থাকার কারণে যাত্রীদের যেন ভোগান্তির শেষ নেই। যানজটে আটকা পড়ে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। যেখানে যেতে সময় লাগার কথা ২০ মিনিট, সেখানে যেতে সময় লাগছে ২ থেকে ৪ ঘন্টা।

এ দীর্ঘ যানযটের প্রধান কারণ হিসেবে জানা গেছে, ভুলতা ফ্লাইওভার ও রাস্তার নির্মান কাজ, যেখানে সেখানে যাত্রী উঠানামা, চালকরা নিয়ম না মেনে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চলাচল, যানবাহন সড়কে বিকল হওয়া, হাটবাজারে লোড-আনলোড, অবৈধ ফুটপাট, মহাসড়কের কাছাকাছি গরুর হাট, হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি। এ যানজটের কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী, চাকুরিজীবি থেকে শুরু করে সকল শ্রেনি পেশার মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
পরিবহন চালক, যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ক্রস করেছে। বর্তমানে ওই চৌরাস্তায় দুই মহাসড়কের যানবাহন গুলো এসে চাপ সৃষ্টি করছে। এতে করে যানজটে পড়তে হচ্ছে যাত্রীসাধারনের। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক মোটামুটি প্রসস্থ্য হলেও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি প্রসস্থ্য অনেকটা কম। যার ফলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে কোন প্রকার যানবাহন বিকল হয়ে পড়লেই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ভুলতা ফ্লাইওভারের কাজ প্রায় শেষ পর্যায়ে। দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন দায়িত্বরত ঠিকাদারী প্রতিষ্ঠানটি। তবে, আশা করা যাচ্ছে শীগ্রই ঢাকা-সিলেট মহাসড়কের অংশ টুকুও চালু হয়ে যাবে। তাহলে যানজট আর থাকবে না বলে দাবি করেন স্থানীয়রা। গাউসিয়া মার্কেটকে বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারী কাপড়ের বাজার হিসেবে বিবেচনা করা হয়। এ মার্কেটে পাইকারী ও খুচরাসহ প্রায় সাড়ে ৩ হাজার দোকান রয়েছে। মালামাল আনা নেওয়ার জন্য এখানে সপ্তাহে দুই দিন (সোমবার ও মঙ্গলবার) শতাধীক গাড়ী এখানে রাখা হয়। গাউসিয়া মার্কেটের তেমন কোন নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকার কারণে বাধ্য হয়েই চালকদেরকে গাড়ী রাস্তায় রাখতে হচ্ছে। রাস্তায় গাড়ী রাখার ফলে রাস্তা অর্ধেকটা দখল হয়ে যাওয়ায় অন্যান্য গাড়ী চলাচল করতে পারছে না। এতে করে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানযটের ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গাউসিয়া মার্কেটের সামনে কয়েক হাজার ফুটপাতের দোকান রয়েছে। ফুটপাতে দোকান থাকার কারণে সাধারণ মানুষকে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় যাত্রীদেরকে দূর্ঘটনার শিকার হতে হচ্ছে।
নাম না প্রকাশ শর্তে বেশ কয়েকজন চালক অভিযোগ করে জানান, তাদের গাড়ীর কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঠিক থাকার পরও পুলিশকে টাকা না দিলে গাড়ী ছাড়া হয় না।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশও যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে।

পরে

রূপগঞ্জে অস্থায়ী পশুর হাটের ইজারা নিলেন হিন্দু নারী

আগে

র‌্যাবের অভিযানে নকল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০লাখ টাকা জরিমানা

আগে
কোরবানির ঈদকে সামনে রেখে রূপগঞ্জে দুই মহাসড়কে তীব্র যানজট

র‌্যাবের অভিযানে নকল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০লাখ টাকা জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.