বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্র যড়যন্ত্র করছে । কারন সামনে জাতীয় নির্বাচন একটি বিশেষ গোষ্ঠী আওয়ামীলীগ সরকার কে বিব্রত করতে নাশকতার পরিকল্পনা করছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে । যাতে করে পূজার সময় কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে । তার জন্য প্রতিটি পূজা মন্ডপে মন্ডপে বিশেষ নিরাপত্তার জন্য নিজস্ব ভালেন্টিয়ার দিয়ে নজরদারি রাখবেন । আর কোন অপ্রীতিকার সমস্যা ঘটলে সাথে সাথে আমাদের কে জানাবেন ।
মঙ্গলবার ( ২ অক্টোবর ) বিকেলে শহরের গলাচিপাস্থ শ্রী শ্রী রামকানাই আখড়া মন্দিরে মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে সাধারণ পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন । তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী । বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ ভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে । আর জামাত বিএনপি ক্ষমতায় থাকাকালে এদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন সহ প্রতিমা ভাংচুর করা হয়েছে । আমাদের ভিতরে রাগ – গোস্বা যাই থাকুক না কেনো আমরা কিন্তু সবাই নৌকাই ভোট দিয়ে দেই । তিনি আরো বলেন, প্রতি বছরের মতো এ বছরও নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান আপনাদের পাশে থাকবেন । আমি সেলিম ভাই মহানগর সদর ও বন্দরের প্রতিটি পূজা মন্ডপে পঁচিশ হাজার টাকা করে অনুদান প্রদান করে । আমি নারায়ণগঞ্জের পাঁচ জন এমপির সাথে আলোচনা করবো যাতে করে প্রতিটি পূজা মন্ডপে তারা আর্থিক অনুদান প্রদান করেন । আর পূজা মন্ডপে রাস্তা ঘাট সহ যেই যেই সমস্যা গুলো আছে সবাই লিখিত আকারে মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের কাছে জমা দিবেন । আমরা আপনাদের এই সমস্যা গুলি চিহ্নিত করে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করে তার সমাধান করবো বলে আশ্বস্ত করেন ।
জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের কমিটির বিষয়ে তিনি বলেন, আমি জানি জেলা কমিটি নিয়ে থানা পর্যায়ের নেতারা রাগ ও অভিমান আছে । তারা আপনাদের খোঁজ খবর রাখে না এবং ঠিক মতো কার্যক্রম করে না । আমি শংকর বাবুর সাথে কথা বলবো । আর আমি এবং গোপিনাথ দাস হলো কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা । আমরা চাইলেই কমিটির করে দিতে পারি না । সামনে আমাদের দূর্গা পূজা । এ সময়ে নতুন কমিটি গঠন করা যাবে না । তবে আগামী কালিপূর্জার পর আমরা কেন্দ্রীয় কমিটির সাথে আলাপ আলোচনা করে আমরা জেলা ও মহানগরের নতুন কমিটি গঠন করে আশ্বস্ত করেন ।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন , আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে করে সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সবাই পালন করতে পারি তার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি । আর আপনাদের যে সকল সমস্যা গুলো উপস্থাপন করলে তা আগামী দুই দিনের মতো লিখিত আকারে আমার কাছে জমা দিবেন । আমরা আপনাদের এই সমস্যা গুলি চিহ্নিত করে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করে তা সমস্যা সমাধান করবো ।
নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, প্রধান বক্তা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাস, বিশেষ অতিথি পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বাসুদেব চক্রবর্তী, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা । এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর কমিটির সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অরুন কুমার দাস, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, সাবেক জেলা কমিটির পূজা বিষয়ক সম্পাদক রিপন ভাওয়াল, সিদ্ধিরগঞ্জ থানা কমিটি সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর কমিটির সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, সোনারগাঁও কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ ভূমি, আড়াইহাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হারাধন চন্দ্র দে , পরেশ চৌধুরী, তপন গোপ সাধু, কৃষ্ণ আচার্য, তপন কুমার প্রমুখ ।
