বিজয় বার্তা ২৪ ডট কম
কেন ভালবাসি তোকে?
বলতে পারিস?
ঐ শৈত্য প্রবাহে
পূর্নিমায় অপরূপে সজ্জিত
আলোকিত আজ মনের গহীন।
কখন মেঘে মন ছুটতে চায়
বিজলি আলোয়
তারার মেলার উঁকি
যেন অবদি প্রেম
খুজে নেয় নৈশব্দের নিরবধি।
কিছু কথা, কান্না
হাসির মত ছলে
বাধনের মিষ্টি মায়ায়
জল এক ফোটায়
মিশে গেছে বসন্তে।
কেন ভালবাসি তোকে
উদার বক্ষাস্থি প্রশ্নে,
ঐ দুঃখহর জননী মায়া
মিশে গেছে আমার কালের প্রান্তরে।
ছুটি চাই নিজন্তের ব্যাথিত পীড়ায়
যেন ফিরে আসি আবার
শেষ বিকালের হাওয়ায়।
তবুও ভালবাসি তোকে
জানিয়ে দিলাম
অভাগা ছেড়া চাদরে
লুকিয়ে সাজ নিলাম ।

